News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের ভিন্দে কাপড়ের গুদামে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Image

মধ্যপ্রদেশের ভিন্দে কাপড়ের গুদামে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ভিন্দ, ৩ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় ভয়াবহ আগুন লাগল একটি কাপড়ের গুদামে। গুদামের ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু, আগুন ভয়াবহ রূপ নেওয়ায় প্রাথমিকভাবে বেগ পেতে হয় দমকল কর্মীদের। অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

কোতোয়ালি থানার ইনচার্জ ব্রজেন্দ্র সিং সেঙ্গার বলেন, “বৃহস্পতিবার একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।” ভিন্দের নগর পালিকার সিএমও যশবন্ত বর্মা বলেন, “ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন এবং ট্যাঙ্কার উপস্থিত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কালেক্টর নিকটবর্তী সমস্ত দমকল কেন্দ্রকে অবহিত করেছেন।” এই আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top