News Flash

  • Home
  • দেশ
  • ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী, ৪-৬ এপ্রিল থাকবেন শ্রীলঙ্কায়
Image

ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী, ৪-৬ এপ্রিল থাকবেন শ্রীলঙ্কায়

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা হন মোদী। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের থাইল্যান্ড সফরে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ৪ এপ্রিল, শুক্রবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এটি হচ্ছে প্রধানমন্ত্রীর তৃতীয় থাইল্যান্ড সফর।

থাইল্যান্ড সফর শেষে শ্রীলঙ্কায় যাবেন প্রধানমন্ত্রী। ৪-৬ এপ্রিল শ্রীলঙ্কায় থাকবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী নিজেই শ্রীলঙ্কা সফর সম্পর্কে জানিয়েছেন, “আমার শ্রীলঙ্কা সফর ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের ভারত সফরের পর এই সফর। আমরা বহুমুখী ভারত-শ্রীলঙ্কা বন্ধুত্ব পর্যালোচনা করব এবং সহযোগিতার নতুন পথ নিয়ে আলোচনা করব। আমি সেখানে বিভিন্ন বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top