News Flash

  • Home
  • দেশ
  • মৃত্যু আরও ৩ জনের, বনাসকাঁঠায় বাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ২১
Image

মৃত্যু আরও ৩ জনের, বনাসকাঁঠায় বাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ২১

বনাসকাঁঠা, ২ এপ্রিল (হি.স.): গুজরাটের বনাসকাঁঠায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ২১। মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৮। বুধবার সকালে বনাসকাঁঠার কালেক্টর মিহির প্রবীণকুমার প্যাটেল বলেছেন, মোট ২১ জনের মৃত্যু হয়েছে। কালেক্টর জানিয়েছেন, “নিহত শ্রমিকদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রদেশের দেওয়াস এবং হরদা জেলার বাসিন্দা। নিহতদের পরিবারও গতকাল দিসা সিভিল হাসপাতালে উপস্থিত ছিল। দেওয়াস জেলার ১০ জনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর, মৃতদের অ্যাম্বুলেন্সে করে তাদের জন্মস্থানে পাঠানো হয়েছে। হরদা জেলা থেকে স্থানীয় প্রশাসনের একটি দলও দিসা সিভিল হাসপাতালে পৌঁছেছে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষে, হরদা জেলার আটজন নিহতকে তাদের জন্মস্থানে পাঠানো হবে।”

২১ জন শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে মধ্যপ্রদেশের মন্ত্রী চৌহান নাগর সিং বলেছেন, “মধ্যপ্রদেশ এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, মধ্যপ্রদেশ এবং গুজরাটের দল এই ঘটনার উপর কাজ করছে। গুজরাট এবং মধ্যপ্রদেশ সরকার এবং প্রধানমন্ত্রী উভয়ই নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আমি জেলা কালেক্টরের সঙ্গেও এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে কথা বলেছি, সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। প্রশাসন আইনি ব্যবস্থা নিচ্ছে।”

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top