News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভারত সম্পর্কে বেপরোয়া মন্তব্য বোকামি, ইউনূসকে এর ফল ভুগতে হতে পারে : মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন
Image

ভারত সম্পর্কে বেপরোয়া মন্তব্য বোকামি, ইউনূসকে এর ফল ভুগতে হতে পারে : মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন

ইমফল, ১ এপ্রিল (হি.স.) : ভারতের মতো একটি দেশ সম্পর্কে বেপরোয়া মন্তব্য করা কেবল বোকামিই নয়, বরং এর ফল তাঁকে ভুগতেও হতে পারে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ভূ-রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার করছে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, বলেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্ৰধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উত্তরপূর্ব ভারত সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা করে এ ধরনের মন্তব্যকে ‘উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এক বিবৃতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিং বলেন, ‘এটা স্পষ্ট, মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে একটি কৌশলগত ঘুঁটি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এ ধরনের উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য একজন নেতার জন্য শোভনীয় নয়, আমি তাঁর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’

ভারতের সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে বীরেন সিং বলেন, ‘এটা একেবারে স্পষ্ট করে বলা উচিত, ভারতের ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনও আলোচনা করা যাবে না এবং কেউই তা চ্যালেঞ্জ করতে পারবে না। মুহাম্মদ ইউনূসকে সংযমী হতে হবে, ভারতের মতো একটি দেশ সম্পর্কে বেপরোয়া মন্তব্য করা কেবল বোকামিই নয়, বরং এর ফল তাঁকে ভুগতেও হতে পারে।’

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top