News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উদযাপন
Image

প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উদযাপন

আগরতলা, ১ এপ্রিল : বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী ও প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে। এদিন, দিলীপ সরকারের বাসভবন, চারিপাড়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রক্তদান শিবির এবং দরিদ্র নারায়ণ সেবা পরিচালিত হয়।

অনুষ্ঠানে দিলীপ সরকারের অগণিত গুণমুগ্ধ তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মিনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর বাপি দাস, মন্ডল সভাপতি মণীশ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্টজনরা এবং সকলেই প্রয়াত বিধায়কের রাজনৈতিক আদর্শ ও মানবিক গুণাবলী স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের জীবন ও আদর্শ আজও এলাকায় মানুষদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে, এ কথা উল্লেখ করে সকলেই তাঁর আত্মত্যাগ ও জনসেবা কর্মসূচি অনুসরণ করার অঙ্গীকার করেন।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top