News Flash

  • Home
  • দেশ
  • ডিজিটাল পেমেন্টে ভারতকে অগ্রণী করে তোলার ক্ষেত্রে আরবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : রাষ্ট্রপতি
Image

ডিজিটাল পেমেন্টে ভারতকে অগ্রণী করে তোলার ক্ষেত্রে আরবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : রাষ্ট্রপতি

মুম্বই, ১ এপ্রিল (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরবিআই-এর ৯০-তম বার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “দেশের পেমেন্ট পরিকাঠামোকে ক্রমাগত আধুনিকীকরণের মাধ্যমে ডিজিটাল পেমেন্টে ভারতকে অগ্রণী করে তোলার ক্ষেত্রে আরবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরবিআই একটি প্রাণবন্ত ফিনটেক ইকোসিস্টেমকেও লালন করেছে।”

রাষ্ট্রপতি আরও বলেছেন, “গত ৯০ বছরে আরবিআই-এর অসাধারণ যাত্রা সরকারের দৃষ্টিভঙ্গি এবং নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারত যখন স্বাধীনতার শতবর্ষের দিকে এগিয়ে আসছে, তখন বিকশিত ভারত ২০৪৭-এর মিশন এমন একটি আর্থিক বাস্তুতন্ত্রের আহ্বান জানিয়েছে যা উদ্ভাবনী, অভিযোজিত এবং সকলের জন্য অ্যাক্সেসযোগ্য।”

রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “বিগত বছরগুলিতে আরবিআই নাবার্ড, আইডিবিআই, ন্যাশনাল হাউজিং ব্যাংকের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আর্থিক বাস্তুতন্ত্রকে শক্তিশালী করেছে। এটি কৃষি, ক্ষুদ্র ব্যবসা এবং আবাসন ক্ষেত্রে জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।”

Releated Posts

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top