News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে এক দিবসীয় মহকুমাভিত্তিক পশু ও পাখি মেলা ২০২৫ অনুষ্ঠিত
Image

কুমারঘাটে এক দিবসীয় মহকুমাভিত্তিক পশু ও পাখি মেলা ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ:
ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর দ্বারা জাতীয় লাইভস্টক মিশনের এক দিবসীয় কুমারঘাট মহকুমাভিত্তিক পশু ও পাখি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয় মাছমারা ভেটেনারি ডিস্পেন্সারি প্রাঙ্গনে। সেখানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রাণী পালকরা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, এমডিসি স্বপ্নারানী দাস, পেচারতল ব্লকের বিএসই -র চেয়ারম্যান সজল চাকমা,
ঊনকোটি জেলার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ডঃ রাহুল ধর পুরকায়স্থ, সহঅধিকর্তা ডঃ বিকাশ দেবনাথ সহ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অন্যান্য অফিসার বৃন্দরা।

এদিন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পানী পালকরা মেলায় গরু ,মহিষ, ছাগল, শুকর , খরগোশ, হাস, মুরগ, সহ বিভিন্ন প্রাণী নিয়ে হাজির হন। এদিন অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন গ্রামীণ অর্থনৈতিক মজবুত করার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য প্রাণিসম্পদের ভূমিকা সবার কাছে পৌঁছে দিতে আহ্বান রাখেন।

পাশাপাশি ন্যাশনাল লাইভস্টক মিশনের মাধ্যমে মুরগির খামার ভেড়া, ছাগল এবং শূকরের খামারের জন্য ২৫ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত সাবসিটির ব্যবস্থা রাখা হয়েছে সরকারি তরফে। এটি ভারত সরকারের প্রাণিসম্পদ এর মাধ্যমে কর্মসংস্থানের জন্য স্বরোজগারি হওয়ার জন্য অন্যতম প্রকল্প।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top