News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশটি ট্রেড ইউনিয়ন বিভিন্ন সংগঠনের আহ্বানে ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে কনভেনশন অনুষ্ঠিত
Image

দশটি ট্রেড ইউনিয়ন বিভিন্ন সংগঠনের আহ্বানে ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ:
রবিবার আগরতলা টাউন হলে আগামী ২০মে দশটি ট্রেড ইউনিয়ন বিভিন্ন সংগঠনের আহ্বানে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এক কনভেনশন অনুষ্ঠিত হয় আজ। আগামী ২০শে মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। ধর্মঘটের সমর্থনে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় রবিবার আগরতলার টাউন হলে। দশটি ট্রেড ইউনিয়ন বিভিন্ন সংগঠনের আহ্বানে অনুষ্ঠিত হয় এই কনভেনশন।

উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব রঘুনাথ সরকার সহ রাজ্য নেতৃত্ব সি আই টি ইউর শংকর প্রসাদ দত্ত ,মানিক দে সহ অন্যান্যরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতা রঘুনাথ সরকার কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন নীতির তীব্র সমালোচনা করেন। পুরানো পেনশন নীতি ফিরিয়ে আনার জন্য তিনি জোরালোভাবে জানান। তিনি বলেন বর্তমান সরকারের আমলে রাজনৈতিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে। পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিয়েও সভা সমাবেশ করা যাচ্ছে না। সরকার পক্ষের এ ধরনের মানসিকতা তীব্র সমালোচনা করে জনগণকে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top