News Flash

  • Home
  • দেশ
  • পুলিশের গুলিতে নিহত কুখ্যাত অপরাধী অনুজ, মাথার দাম ছিল ২.৫ লক্ষ টাকা
Image

পুলিশের গুলিতে নিহত কুখ্যাত অপরাধী অনুজ, মাথার দাম ছিল ২.৫ লক্ষ টাকা

জামশেদপুর, ৩০ মার্চ (হি.স.): দীর্ঘ ৫ বছর ধরে অনুজ কনৌজিয়ার খোঁজ পায়নি উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অন্তত ২৩টি মামলায় অভিযুক্ত ছিল মুখতার আনসারি গোষ্ঠীর এই অপরাধী। তার মাথার দাম ছিল আড়াই লক্ষ টাকা। শেষ পর্যন্ত শনিবার রাতে সংঘর্ষে (এনকাউন্টারে) প্রাণ হারাল অনুজ। উত্তর প্রদেশ এসটিএফ এবং ঝাড়খণ্ড পুলিশ জামশেদপুরে যৌথ অভিযানে নেমেছিল। তাতেই প্রাণ হারিয়েছে অনুজ। এনকাউন্টারে আহত হয়েছেন এসটিএফের ডেপুটি সুপার ডিকে শাহি।

জামশেদপুরের এসএসপি কৌশল কিশোর রবিবার সকালে জানিয়েছেন, “শনিবার রাতে, উত্তর প্রদেশ এসটিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের এটিএস একটি যৌথ অভিযান পরিচালনা করে। আমাদের কাছে তথ্য ছিল, অনুজ কনৌজিয়া নামে এক অপরাধী, যার মাথার দাম আড়াই লক্ষ টাকা, সে এখানে লুকিয়ে আছে। পুলিশ যখন অভিযান চালায়, তখন অপরাধী গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও, এনকাউন্টারে অপরাধী অনুজ কনৌজিয়া নিহত হয়।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top