News Flash

  • Home
  • খেলা
  • আইপিএলে জাদেজার অনন‍্য কীর্তি
Image

আইপিএলে জাদেজার অনন‍্য কীর্তি

কলকাতা, ২৯ মার্চ(হি.স.) : প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট ও তিন হাজার রানের ডাবল স্পর্শ করে শুক্রবার রাতে

চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এই বাঁ-হাতি অলরাউন্ডার এক অনন্য কীর্তি গড়লেন। ১০০ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছিলেন জাদেজা। শুক্রবার স্পর্শ করলেন তিন হাজার রানের মাইলফলক । আর তাতেই তিনি গড়লেন এই অনন‍্য কীর্তি।

২ হাজার ৯৭৬ রান নিয়ে ম‍্যাচ শুরু করেছিলেন এই বাঁ-হাতি ব‍্যাটসম‍্যান। জশ হেইজেলউডের বলে ক‍্যাচ দিয়ে আউট হওয়ার সময় আইপিএলে তার রান হল ৩ হাজার ১ রান। ২৪২ ম‍্যাচের ১৮৬ ইনিংসে ২৭.২৮ গড়ে এই রান করেছেন জাদেজা, স্ট্রাইক রেট ১২৯.৫২। ফিফটি তিনটি, সর্বোচ্চ অপরাজিত ৬২। আর ২১৩ ইনিংস বোলিং করে ৩০.৭৬ গড়ে নিয়েছেন ১৬০ উইকেট। ওভারপ্রতি খরচ ৭.৬৪। চার উইকেট নিয়েছেন ৩ বার। একবার পাঁচ উইকেট।

জাদেজাকে চ‍্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই এখন। এখনও খেলছেন আছেন কেবল কলকাতা নাইট রাইডার্সএর আন্দ্রে রাসেল। এই অলরাউন্ডারের উইকেট ১১৫টি, রান ২ হাজার ৪৮৮।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top