News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে ত্রিপুরা আলুবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে: কৃষিমন্ত্রী
Image

২০২৮-২৯ অর্থবছরের মধ্যে ত্রিপুরা আলুবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ:
২০২৮-২৯ অর্থবছরের মধ্যে ত্রিপুরা আলুবীজ উৎপাদনে
স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে বলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আশা প্রকাশ করেছেন। আজ রাজ্য বিধানসভায় রাজ্যের চাষিদের উৎপাদিত আলুর প্রসঙ্গে বিধানসভার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ধানের বীজ উৎপাদনে ত্রিপুরা ইতিমধ্যেই দারুণ সাফল্য দেখিয়েছে। উন্নতমানের বীজ থেকে আলু উৎপাদন করে রাজ্যের চাষিরা এখন সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন।

এ.আর.সি. পটেটো নামে একটি উন্নতমানের বীজ ব্যবহার করে গড়ে কানি প্রতি ৬ হাজার কেজি আলু উৎপাদিত হচ্ছে বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন। কৃষিমন্ত্রী জানান, আকারের দিক দিয়ে আলুগুলি স্বাভাবিক আলুর তুলনায় অনেক বড়। কোনও কোনও ক্ষেত্রে দুটি আলুর ওজন ১ কেজির উপর হয়ে যাচ্ছে। কৃষিমন্ত্রী রাজ্যের কৃষকদের উৎপাদিত এই আলু আজ একটি প্যাকেটের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার হাতে তুলে দেন।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top