News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরসভার ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক মহিলার
Image

পুরসভার ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক মহিলার

কলকাতা, ২৮ মার্চ (হি.স.): শুক্রবার স্কুটিতে চড়ে যাওয়ার সময়ে কলকাতা পুরসভার ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামী ভর্তি এনআরএস হাসপাতালে। দুর্ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড। পুরসভার ডাম্পারের ধাক্কায় এহেন দুর্ঘটনার জেরে ডাম্পারের গতি নিয়ে প্রশ্ন উঠছে।

শুক্রবার সকালে তাঁরা স্কুটিতে চড়ে যাচ্ছিলেন। ৩৬ নং ডিসি দে রোডের কাছে কলকাতা পুরসভার ডাম্পারটি স্কুটিতে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে যান তাঁরা।

দু’জনকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জখম অবস্থায় স্বামী চিকিৎসাধীন। এই লেখা পর্যন্ত কারওরই পরিচয় পাওয়া যায়নি। স্ত্রীর দেহের ময়নাতদন্ত হবে এই হাসপাতালেই। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশের ফ্যাটাল স্কোয়াড। জখম ব্যক্তির জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসবাদ করতে চান তদন্তকারীরা।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top