News Flash

Image

জমি বিবাদ, প্রাণ গেল এক ব্যক্তির

গিরিডি, ২৮ মার্চ (হি.স.) : জমি বিবাদকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের গিরিডি জেলার বদডিহা গ্রামে সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। সংঘর্ষে এক পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন।

মৃত ব্যক্তির নাম আশোক রাম ওরফে পপি রাম। আহতদের মধ্যে তাঁর পুত্রও রয়েছেন। জানা গেছে, আশোক রাম ও তাঁর আত্মীয় কৈলাশ রামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিতে দেওয়াল নিয়ে বিবাদ চলছিল। শুক্রবার সেই বিবাদ চরমে পৌঁছে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আশোক রাম ও তাঁর পুত্র গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে আশোক রামকে মৃত ঘোষণা করা হয় এবং তাঁর পুত্রকে চিকিৎসার জন্য ধানবাদ রেফার করা হয়। এক পুলিশ আধিকারিক জানান , মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত কৈলাশ রাম ও তাঁর দুই পুত্রকে গ্রেফতার করেছে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top