News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জঙ্গল থেকে বল খুজতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত ছাত্র
Image

জঙ্গল থেকে বল খুজতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত ছাত্র

আগরতলা, ২৮ মার্চ : জঙ্গল থেকে বল খুজতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক ছাত্র।ওই ঘটনায় উদয়পুর গকুলপুর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে ছাত্রটি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীনে আছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,আজ সকালে উদয়পুর এলাকা শিশুরা ক্রিকেট খেলতে মাঠে গিয়েছিল। ক্রিকেট খেলার বলটি খেলতে খেলতে চলে যায় জঙ্গলে। এখান থেকে বলটা আনতে গেলে দীপান্ত দেবনাথ (১২। সে সপ্তম শ্রেণী ছাত্র। বলটি জঙ্গল থেকে খুঁজতে গিয়ে দেখে গোলাকৃত একটি কিছু পরে রয়েছে। এটা দেখতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটে। সাথে অন্য শিশুরা চিৎকার চেঁচামেচি শুরু করে। এদিকে, ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকার লোকজন সহ পরিবারের লোকজনের। তাঁরা শিশুটির বাবাকে খবর দিয়েছেন। সাথে সাথে তাঁর বাবা বিপ্লব দেবনাথ ছুটে গিয়ে ছেলেকে নিয়ে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শিশুটিকে শল্য বিভাগে ভর্তি করেছেন। এদিকে, খবর পেয়ে রাধা কিশোর পুর থানার পুলিশ ছুটে গিয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top