News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের ৬ দফা দাবি নিয়ে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনে ডেপুটেশন
Image

ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের ৬ দফা দাবি নিয়ে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনে ডেপুটেশন

আগরতলা, ২৭ মার্চ ২০২৫: ৬ দফা দাবিকে সামনে রেখে ১৫ দিনের সময়সীমা বেঁধে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটি।

ই-রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার প্রভারি অমল গোপ জানান, সামাজিক মাধ্যমে সম্প্রতি প্রচারিত হচ্ছে, টাকার বিনিময়ে সরকারকে ভুল বুঝিয়ে আগরতলা পুর নিগম এলাকায় ইলেকট্রনিক অটোর স্টেশন তৈরি করা হবে। এই বিষয়টির প্রতি তাদের উদ্বেগ এবং প্রতিকার চেয়ে আজ ৬ দফা দাবি নিয়ে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইলেকট্রনিক অটো বিক্রি এবং রেজিস্ট্রেশন বন্ধ করা, পুরোনো ই-রিকশার বিরুদ্ধে আরোপিত বিভিন্ন জরিমানা বাতিল করা, ত্রিপুরা রাজ্যে শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা সহ ৬ টি দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলো সমাধান করার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ই-রিক্সা শ্রমিক সংঘের সদস্যরা। দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানিয়েছেন তারা।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top