News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে বার্ষিক দিবস পালিত
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে বার্ষিক দিবস পালিত

আগরতলা, ২৫ মার্চ: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে ২৫শে মার্চ ২০২৫ তারিখে অত্যন্ত উৎসাহ ও জাঁকজমকের সাথে বার্ষিক দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং পরিসরের শিক্ষক শিক্ষিকা, কর্মচারীবৃন্দ উপস্থিতি ছিলেন।

এই মনোজ্ঞ অনুষ্ঠানের পূর্বের দিনগুলিতে সংস্কৃত সাহিত্য, সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার আযোজন করা হয়েছিল। শিক্ষার্থীরা প্রবন্ধ লেখা, কবিতা আবৃত্তি, শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত পরিবেশনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এবং বিভিন্ন ক্রীড়া কার্যকলাপে তাদের প্রতিভা প্রদর্শন করেছিল। এই প্রতিযোগিতার বিজয়ীদের ২৫-০৩-২০২৫ তারিখে পুরষ্কার প্রদান করা হয়েছে।

২৫-০৩-২০২৫ তারিখে বার্ষিক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রী ব্রিজেশ পান্ডে, (আইএএস, ত্রিপুরা সরকারের সচিব এবং প্রধান নির্বাচন) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ঐতিহ্যবাহী বৈদিক মঙ্গলাচরণ উচ্চারিত হয়। স্বাগত ভাষণ দেন ব্যাকরণ বিভাগের প্রধান ডঃ উমেশ চন্দ্র মিশ্র মহোদয়। ক্যাম্পাসের সাফল্যের উপর একটি আনুষ্ঠানিক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ড. সুমন আচার্যি। সচিব ও মুখ্য নির্বাচন কর্মকর্তা শ্রী ব্রিজেশ পান্ডে তিনি ডাঁর ভাষণে সংস্কৃত শিক্ষা এবং সামগ্রিক উন্নয়নের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য ক্যাম্পাসের নির্দেশক অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র মতামত দেন যে বার্ষিক দিবস কেবল একটি উদযাপন নয় বরং আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। বিভিন্ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ তাদের প্রতিভা এবং শিক্ষার প্রতি আগ্রহকে প্রকাশ করে।

শিক্ষা শাস্ত্র বিভাগের প্রধান অধ্যাপক বিপিএম শ্রীনিবাস সম্মানিত অতিথি হিসেবে অধিবেশনে উপস্থিত ছিলেন।বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থী এবং বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়, এরপর অধ্যাপক বিশ্রিম শ্রীনিবাস ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবটি পরিসমাপ্ত হয়।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top