News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দুর্নীতি নিয়ে বিধানসভায় সরব বিধায়ক সুদীপ, তদন্তে দাবি, মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আশ্বাস
Image

শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দুর্নীতি নিয়ে বিধানসভায় সরব বিধায়ক সুদীপ, তদন্তে দাবি, মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আশ্বাস

আগরতলা: ২৫ মার্চ : ত্রিপুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি সংক্রান্ত কেলেঙ্কারী নিয়ে সরব হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। আজ বিধানসভায় বাজেট অধিবেশনের তৃতীয় দিনে শূন্যকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার দৃষ্টি আর্কষণ করে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এর জবাবে মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আজ বিধানসভায় রায় বর্মন অভিযোগ করেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এনআইটি, ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি এবং ফরেনসিক ইউনিভার্সিটিতে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা চলছে। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য তাঁর ছেলে, পুত্রবধূ এবং তার বন্ধুদের অবৈধভাবে নিয়োগ করেছেন। ন্যাশনাল ল’ ইউনিভার্সিটিতে ত্রিপুরার পাঁচজন প্রার্থী সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। ভালো যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা এখনও প্রবেশনার হিসেবে কাজ করছেন এবং আরও এক বছর প্রবেশনার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিন তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ত্রিপুরার যুবকদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। যেখানে অন্য রাজ্যের প্রার্থীদের পক্ষপাতিত্ব করা হচ্ছে। এটি চলতে দেওয়া যায় না। আমি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, চাকরি সংক্রান্ত কেলেঙ্কারীর বিষয়টি আমার নজরে রয়েছে। এক্ষেত্রে কোথাও কোনও অনিয়ম হয়েছে কিনা তার খোঁজ খবর রাখার চেষ্টা করছি। যেখানে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমি বিষয়টি খতিয়ে দেখব।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top