News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকালে পুলিশের জালে গাঁজা সহ গ্রেফতার দুই
Image

পাচারকালে পুলিশের জালে গাঁজা সহ গ্রেফতার দুই

আগরতলা, ২৫ মার্চ: গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে বহিঃরাজ্যের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

এদিন তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে যোগেন্দ্রনগর রেলস্টেশন দিয়ে পাচারকারীরা বহি:রাজ্যে গাঁজা পাচার করতে আসবে। সেই খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশ রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় সন্দেহভাজন একজন মহিলা ও পুরুষকে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ৩৬ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা দুইজনই বিহারের বাসিন্দা। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top