News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে ছাত্রাবাস দিবস প্রতিপালিত
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে ছাত্রাবাস দিবস প্রতিপালিত

আগরতলা, ২২ মার্চ : কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে আজ ছাত্রাবাস দিবস প্রতিপালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বতন উপাচার্য, পদ্মশ্রী প্রফেসর অরুণোদয় সাহা মহোদয়। তিনি তাঁর ভাষণে অভিমত প্রকাশ করেছেন যে, ছাত্রাবাস শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরি করে, যা তাদের পড়াশোনা ও ব্যক্তিগত বিকাশে সহায়ক। ছাত্রাবাস বা হোস্টেল শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যা তাদের একটি আরামদায়ক বাসস্থান এবং স্বাধীন জীবনযাপনের সুযোগ করে দেয়, যা তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা ও সামাজিকতা বৃদ্ধি করে এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে। বিশিষ্ঠ অতিথির ভাষণে ইকফাই বিশ্ববিদ্যালয়ের মাননীয় কুলসচিব ড. এ রঙ্গনাথ মহোদয় অভিমত পোষণ করেছেন যে, হোস্টেল জীবনে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনার গুরুত্ব উপলব্ধি করতে হয়, যা তাদের পড়াশোনা ও অন্যান্য কাজে সময়মতো কাজ করতে সাহায্য করে। হোস্টেল জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে, যা তাদের কর্মজীবনেও কাজে লাগে। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে প্রথমবারের মতো ছাত্রাবাস দিবসে গীত, নৃত্য, কবিতা পাঠ, আর্ট, গল্প লিখন, কুইজ প্রতিযোগিতা, স্টার্ট আপ আইডিয়া, আকস্মিক ভাষণ প্রতিযোগিতা বিবিধ সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি যোগ প্রতিযোগিতা, কেরাম প্রতিযোগিতা, লেমন রেস, ক্রিকেট ফুটবল, চেয়ার রান, ফটোগ্রাফি প্রতিযোগিতা, রশি প্রতিযোগিতা, ব্লগ প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই ছাত্রাবাস দিবসে পুরুষ এবং মহিলা ছাত্রাবাসের ওয়ার্ডেন সমূহ ড. সৌম্যজ্যোতি সাহা, ড. দিবেশ শর্মা, ড. বীণাপাণি চন্দ, শ্রীমতী পারভিন দেববর্মা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরের (ত্রিপুরা) নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র এই অনুষ্ঠানে অধ্যক্ষতা করেন। এই অনুষ্ঠানে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শন্তিমন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top