News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্ববর্তী বিবাদকে ঘিরে বাড়ী-ঘরে হামলায় আক্রান্ত নয় মাসের গর্ভবতী মহিলা
Image

পূর্ববর্তী বিবাদকে ঘিরে বাড়ী-ঘরে হামলায় আক্রান্ত নয় মাসের গর্ভবতী মহিলা

আগরতলা, ২০ মার্চ: নয় মাসের গর্ভবতী মহিলাকে বাড়িতে এসে মারধর। ঘটনা খোয়াই বিদ্যামোহন ঠাকুরপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়ে রয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পূর্ববর্তী বিবাদকে ঘিরে গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ বিশ্বজিৎ তাঁতী এবং তার ভাই গণেশ তাঁতী তারা দুইজন মিলে ওই এলাকারই ভাগ্য মন্ত্র তাঁতি’র বাড়িতে দা এবং কুড়াল দিয়ে হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই ভাগ্য মন্ত্র তাঁতি এবং তার স্ত্রী সুমিত্রা কর্মকারকে প্রচন্ড ভাবে আঘাত করে বিশ্বজিৎ ও গণেশ এবং বাড়িঘরে ভাঙচুর চালায়।

ওই গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। রাতেই খবর পৌঁছে খোয়াই থানায়। পুলিশ এসে সুমিত্রা কর্মকারকে খোয়াই জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ভাগ্য মন্ত্র তাঁতী প্রশাসনের কাছে করজোড়ে আবেদন জানান যেন এই ঘটনার সাথে যুক্ত দুই ভাইয়ের উপযুক্ত সাজার ব্যবস্থা করা হয়। আক্রান্ত গর্ভবতী মহিলা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top