News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় অত্যাচার, তিন ঘন্টার অবরোধ খোয়াইয়ে
Image

আগরতলায় অত্যাচার, তিন ঘন্টার অবরোধ খোয়াইয়ে

আগরতলা, ২০ মার্চ : চারদিন আগে আগরতলা রাধারনগর স্ট্যান্ডে খোয়াইয়ের ছোট গাড়ির চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। এরই প্রতিবাদে আজ ছোট গাড়ি চালকরা খোয়াই ধলাবিল এলাকায় বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন। ওই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে খোয়াই থানার পুলিশ। শেষে বিএমএসের নেতৃত্বরা ওই ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেয় গাড়ি চালকরা।

অভিযোগ, গত চারদিন আগে আগরতলা রাধারনগর স্ট্যান্ডে খোয়াইয়ের ছোট গাড়ির চালককে মারধর ও টাকা ছিনতাইয় করা হয়। তাই সুষ্ঠ বিচারের দাবী নিয়ে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে খোয়াই ধলাবিল জাতীয় সড়কের উপর আক্রান্ত বিএমএসের সকল ব্যক্তিগত গাড়ির শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। যান চালকদের সরাসরি অভিযোগ, আগরতলা রাধানগর স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্তরা খোয়াইয়ের ছোট গাড়ি চালকদের প্রতিনিয়ত হুমকী এবং এর ছোট গাড়ির চালকরা আগরতলায় যাত্রী গাড়িতে তুললেই বেশ কয়েক ছোট গাড়ি চালকদের মারধর করে।

এদিকে, ওই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবশেষে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে খোয়াই থানার পুলিশ এবং তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন। বিএমএসের নেতৃত্বরা ওই ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেয় গাড়ি চালকরা।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top