News Flash

  • Home
  • দেশ
  • বিরাট সাফল্য, বিজাপুর ও কাঙ্কেরে এনকাউন্টারে নিহত ২২ নকশাল
Image

বিরাট সাফল্য, বিজাপুর ও কাঙ্কেরে এনকাউন্টারে নিহত ২২ নকশাল

রায়পুর, ২০ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৮ জন নকশালের। এই এনকাউন্টারে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান শহীদ হয়েছেন। বিজাপুর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিজাপুর জেলার গঙ্গালুর থানার অন্তর্গত বিজাপুর-দান্তেওয়াড়া সীমানার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই এনকাউন্টারে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান শহীদ হয়েছেন। এছাড়াও মোট ১৮ নকশালের মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এখনও তল্লাশি অভিযান চলছে।

এদিনই অপর একটি এনকাউন্টার হয় ছত্তিশগড়ের কাঙ্কের জেলায়। এই এনকাউন্টারে নিহত হয়েছে মোট ৪ জন মাওবাদী। বৃহস্পতিবার ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেছেন, ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঙ্কের জেলায় দু’টি পৃথক এনকাউন্টারে ২২ নকশাল নিহত হয়েছে। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেছেন, “এখনও পর্যন্ত ১৮ জন নকশালের (বিজাপুর) মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং আমাদের একজন ডিআরজি জওয়ান রাজুও শহীদ হয়েছেন।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top