News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ সিরিজ : দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড
Image

টি-২০ সিরিজ : দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

ডুনেডিন, ১৮ মার্চ (হি.স.) : পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জেতার পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও জয় পেল কিউইরা। মঙ্গলবার দ্বিতীয় টি-২০ তে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের সুবাদে সিরিজে ২-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক ব্রেসওয়েল। বৃষ্টি জন্য ম্যাচটি হয় ১৫ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন আগা। এছাড়া শাদাব খান ২৬ ও শাহিন আফ্রিদি করেন ২২ রান। নিউজিল্যান্ডের হয়ে ৪ বোলার জেকব ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম এবং ইশ শোধিও পেয়েছেন দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে ঝড়ো ব্যাটিং করে নিউজিল্যান্ডের ওপেনাররা। ইনিংসের প্রথম ৪২ রানই এসেছে সাত ছক্কায়। টিম সেফার্ট ও ফিন অ্যালেনের ওপেনিং জুটি থেকে আসে ৬৬ রান। এই জুটিই নিউজিল্যান্ডের জয়ের রাস্তা তৈরি করে দেন। সেফার্ট ২২ বলে ৪৫ রানে এবং অ্যালেন ১৬ বলে করেন ৩৮ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ২০ রানে ২ উইকেট নিয়েছেন হারিস রউফ। সিরিজের তৃতীয় ম্যাচ হবে শুক্রবার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top