News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত ও নিউজিল্যান্ড সম্প্রসারণবাদে নয়, উন্নয়নের নীতিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী
Image

ভারত ও নিউজিল্যান্ড সম্প্রসারণবাদে নয়, উন্নয়নের নীতিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): ভারত ও নিউজিল্যান্ড সম্প্রসারণবাদে নয়, উন্নয়নের নীতিতে বিশ্বাসী। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা উভয়ই মুক্ত, উন্মুক্ত, সুরক্ষিত এবং সমৃদ্ধ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সমর্থন করি। আমরা সম্প্রসারণবাদ নয়, উন্নয়নের নীতিতে বিশ্বাস করি। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে যোগদানের জন্য নিউজিল্যান্ডকে আমরা স্বাগত জানাই।” সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। প্রধানমন্ত্রী মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের মধ্যে এদিন দ্বিপাক্ষিক বৈঠক হয়। এছাড়াও প্রতিনিধি পর্যায়ের আলোচনাও করেছেন তাঁরা। পরে প্রধানমন্ত্রী মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন দুই দেশের মধ্যে চুক্তি বিনিময় প্রত্যক্ষ করেছেন।

চুক্তি বিনিময়ের পর হায়দরাবাদ হাউসেই যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের একই মতামত। ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলা হোক অথবা ২৬/১১ মুম্বই হামলা, কোনও ভাবেই সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থী উপাদানগুলির বিরুদ্ধে একসঙ্গে কাজ করব। নিউজিল্যান্ডে ভারত-বিরোধী কার্যকলাপ সম্পর্কে আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। আমরা নিশ্চিত যে এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমরা নিউজিল্যান্ড সরকারের সহায়তা পাব।”

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top