News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেল স্টেশনে ১৫.৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ১ বাংলাদেশী নাগরিক আটক
Image

আগরতলা রেল স্টেশনে ১৫.৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ১ বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ১৬ মার্চ: গতকাল আগরতলা রেল স্টেশনে পুলিশের রুটিন চেকিং চলাকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫.৫০০ কেজি শুকনো গাঁজা। ১৬টি প্যাকেটে ভরা একটি গোলাপি রঙের ট্রলি ব্যাগে গাঁজাগুলো রাখা ছিল। পুরো আইনি প্রক্রিয়া অনুসরণ করে গাঁজাগুলো বাজেয়াপ্ত করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। আগরতলা জিআরপি থানা এই অবৈধ গাঁজার মালিক শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

অপরদিকে, একই দিনে আগরতলা রেল স্টেশন থেকে ১ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মহমদ লিটন (৪৭), তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মুম্বাই যাওয়ার উদ্দেশ্য বলে জানিয়েছেন। এই যৌথ অভিযানে অংশগ্রহণ করেছে আগরতলা জিআরপি, বিএসএফ, আগরতলা আরপিএফ এবং গুয়েন্দা বিভাগ।

এ ঘটনায় আগরতলা জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top