News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা : এক অভিযুক্তের মৃত্যু, হেড কনস্টেবল আহত
Image

অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা : এক অভিযুক্তের মৃত্যু, হেড কনস্টেবল আহত

অমৃতসর, ১৭ মার্চ (হি.স.): পঞ্জাবের অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার এক অভিযুক্তকে অবশেষে পাকড়াও করল পুলিশ। অপর অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। সোমবার সকালে অমৃতসরের রেডিসন হোটেলের কাছে ওই দুই অভিযুক্তের সঙ্গে পুলিশের এনকাউন্টার শুরু হয়। দু’জনকেই গুলি করা হয় এবং তাদের জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, দু’দিন আগে অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে ঘটেছিল বিস্ফোরণের ঘটনাটি।

খান্ডওয়ালায় মন্দিরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে খুঁজছিল পুলিশ। অবশেষে সোমবার সকালে অমৃতসরের রেডিসন হোটেলের কাছে ওই দুই অভিযুক্তের সঙ্গে পুলিশের এনকাউন্টার শুরু হয়। সেই এনকাউন্টারে ধরা পড়ে দুই অভিযুক্ত। কিন্তু, পরে এক অভিযুক্তের মৃত্যু হয়। অমৃতসরের পুলিশ কমিশনার জিপিএস ভুল্লার বলেছেন, “গ্রেনেড হামলাকারী অভিযুক্ত গুরসিদক হাসপাতালে মারা গেছে। এই এনকাউন্টারের সময় অভিযুক্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, হেড কনস্টেবল গুরপ্রীত সিং আহত হয় এবং ইন্সপেক্টর অমোলক সিং-এর পাগড়িতে আঘাত করা হয়। আমরা সীমান্তের ওপারে বসে থাকা এবং আইএসআই-কে পঞ্জাবের শান্তি বিঘ্নিত করার চেষ্টা সফল হতে দেব না। অপরাধের প্রতি আমাদের শূন্য সহনশীলতা রয়েছে।” উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতের পরে শেরশাহ সুরি রোডে অবস্থিত ঠাকুরদ্বার মন্দিরে দুই মোটরসাইকেল আরোহী গ্রেনেড নিক্ষেপ করে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top