News Flash

  • Home
  • দিনের খবর
  • বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দ্বারভাঙার মেয়র, তোপ মন্ত্রী সঞ্জয়ের
Image

বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দ্বারভাঙার মেয়র, তোপ মন্ত্রী সঞ্জয়ের

দ্বারভাঙা, ১২ মার্চ (হি.স.): বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দ্বারভাঙার মেয়র অঞ্জুম আরা। ক্ষমা চেয়ে মেয়র বলেছেন, “আমি আমার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছি। সকাল থেকেই মানুষ আমাকে বাংলাদেশি এবং দেশবিরোধী বলছে, আমার উদ্দেশ্য ছিল দ্বারভাঙায় শান্তি বজায় রাখা। কিন্তু, যদি কারও বিশ্বাসে আঘাত লেগে থাকে, তাহলে আমি আমার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি।”

দ্বারভাঙার মেয়র অঞ্জুম আরাকে আক্রমণ করেছেন বিহারের মন্ত্রী সঞ্জয় সারাওগি, তিনি বলেন, “মানুষের সকল ধর্মকে সম্মান করা উচিত। সনাতন ধর্ম প্রেম, স্নেহ এবং ভ্রাতৃত্বের বার্তা দেয়। এই বক্তব্য মোটেও যথাযথ নয় এবং এই মানসিকতাও সঠিক নয়। এই ধরণের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত এবং এই বক্তব্য কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।” উল্লেখ্য, এর আগে বিতর্কিত মন্তব্য করে মেয়র বলেছিলেন, জুম্মার সময় বাড়ানো যাবে না, তাই হোলিতে দুই ঘণ্টার বিরতি থাকা উচিত।” জুম্মার নামাজের নির্দিষ্ট সময় উল্লেখ করে মেয়র আনজুম আরা একটি বিবৃতিতে আবেদন জানান, দুপুর ১২.৩০ থেকে দুপুর ২.০০ টার মধ্যে হোলি উদযাপন বন্ধ রাখার জন্য।

—————

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top