News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় কংগ্রেসের কর্মসূচি, মোদী-আদানি-আম্বানি বিরোধিতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
Image

আগরতলায় কংগ্রেসের কর্মসূচি, মোদী-আদানি-আম্বানি বিরোধিতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আগরতলা, ১১ মার্চ : আজ প্রদেশ কংগ্রেসের ডাকে ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ কর্মসূচির অংশ হিসেবে শহর আগরতলা ও ওরিয়েন্ট চৌমুহনীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বিজেপি সরকারের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের গণতান্ত্রিক লড়াইকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ মানুষের জমায়েতে সমর্থকরা দলে দলে যোগ দেন।

প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, যথা বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বিরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতা-নেত্রীরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও দিল্লি থেকে আগত সর্বভারতীয় সেবাদলের সভাপতি লালজি দেসাইও বক্তব্য রাখেন।

বক্তব্যে লালজি দেসাই বলেন, মোদী সরকার সংবিধানের অপমান করতে কখনো পিছপা হয় না। যেখানে সংবিধান দেশের জনগণকে অধিকার আদায়ের সুযোগ দিয়েছে, সেখানে বর্তমান সরকার তার বিরুদ্ধে কাজ করছে।

তিনি মোদী, আম্বানি ও আদানীর ‘মডেল’ প্রসঙ্গে বলেন, ত্রিপুরার জনগণকে সতর্ক থাকতে হবে। আম্বানি এবং আদানী একাধিপত্য বিস্তার করে চলেছেন, যা দেশ তথা রাজ্যের সাধারণ মানুষের জন্য হানিকর।

এদিনের জনসভায় উপস্থিত মানুষজন কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সরকারের নির্যাতন ও সংবিধান বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করেন।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top