News Flash

Image

ব্রাউন সুগারসহ দুইজন আটক, বাইক বাজেয়াপ্ত

কৈলাসহর, ১১ মার্চ : ব্রাউন সুগারসহ দুই যুবককে আটক করেছে কৈলাসহর থানার পুলিশ। এর সাথে একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে কৈলাসহর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কৈলাসহর থানার পুলিশ চিনিবাগান এলাকার নাকা পয়েন্টে উৎ পেতে ছিল। রাত ২টা নাগাদ দুই যুবক বাইক চালিয়ে নাকা পয়েন্টে আসলে পুলিশ তাদের আটক করে। পরে ওই যুবকদের সাথে থাকা জিনিসপত্র তল্লাশি করে পাঁচটি সাবান কেইসে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, সাবান কেইস থেকে উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা হবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top