News Flash

  • Home
  • দিনের খবর
  • আশা কর্মীদের সমর্থনে বিক্ষোভ কেরলের সাংসদদের, সরব বেণুগোপালও
Image

আশা কর্মীদের সমর্থনে বিক্ষোভ কেরলের সাংসদদের, সরব বেণুগোপালও

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): আশা কর্মীদের সমর্থন-সহ একগুচ্ছ ইস্যুতে মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন কেরলের (ইউডিএফ) সাংসদরা। আশা কর্মীদের সম্মানী ভাতা ২১,০০০ টাকায় উন্নীত করার এবং অবসর ভাতা হিসেবে তাঁদের ৫ লক্ষ টাকা পাওয়ার দাবিতে সরব হন কেরলের সাংসদরা। এই দাবিগুলিকে সমর্থন করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালও। তিনি বলেন, “কেরলের আশা কর্মীরা গত ৩০ দিন ধরে মজুরি ও বেতনের দাবিতে আন্দোলন করছেন। সমগ্র দেশ জানে, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে তাঁদের অবদান কতটা। আশা কর্মীরা স্বাস্থ্য ক্ষেত্রে যোদ্ধা। কোভিডের সময় তাঁদের অবদান সকলের দ্বারা প্রশংসিত হয়েছিল, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার একে অপরকে দোষারোপ করছে। তাঁরা আসল বিষয়গুলি বিবেচনা করছে না।”

বিপ্লবী সমাজতান্ত্রিক দলের সাংসদ এন কে প্রেমচন্দ্রন বলেন, “কেরলের আশা কর্মীরা গত ৩২ দিন ধরে অনির্দিষ্টকালের ধর্মঘটে রয়েছেন। তাঁদের আসল, ন্যায্য দাবি হল উন্নত সম্মানী ভাতা, জীবনযাত্রার মান, অবসরকালীন সুবিধা এবং তাঁরা চান তাঁদের কর্মক্ষমতা বৃদ্ধি করা হোক। দুর্ভাগ্যবশত, কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার কেউই তাঁদের সাথে আলোচনা করতে প্রস্তুত নয়। আমরা দাবি করছি, ভারত সরকার এবং রাজ্য সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।”

—————

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top