News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জঙ্গল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

জঙ্গল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১১ মার্চ: জঙ্গল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে মলয়নগর বাইপাস সড়কের পাশের জঙ্গলে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের বোনের দাবি, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে মৃতের বোন জানিয়েছেন, গতকাল সকালে বাড়ি থেকে ভাত খেয়ে বেড়িয়েছিলেন রনবীর দেব (৫২)। তাঁর বাড়ি, যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। সারাদিন অতিক্রম করার পরও সে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। কিন্তু তাঁর কোনো হদিশ পাওয়া যায়নি। আজ সকালে খবর আসে রহস্যজনক অবস্থায় মলয়নগর বাইপাস সংলগ্ন জঙ্গলে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এদিকে, মৃতের বোনের অভিযোগ, তাঁর ভাইকে খুন করা হয়েছে। কারণ, ঝুলন্ত মৃতদেহ মাটিতে স্পর্শ করে রয়েছে। ওই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রনবীর দেবের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে বেশ কিছু দিন যাবৎ পারিবারিক ঝামেলা চলছিল। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top