News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্নীতির আখড়া মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো, বিজেপির শাসন চলছে দুর্নীতি ও থ্রেট কালচারে, অভিযোগ বাম যুব সংগঠনের
Image

দুর্নীতির আখড়া মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো, বিজেপির শাসন চলছে দুর্নীতি ও থ্রেট কালচারে, অভিযোগ বাম যুব সংগঠনের

আগরতলা, ১০ মার্চ : রাজ্যে একের পর এক দুর্নীতি ও কেলেঙ্কারির প্রতিবাদে আজ বিক্ষোভে সামিল হল বামপন্থী যুব সংগঠনগুলি। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে আজ রাজপথে মিছিল বের করা হয়, যেখানে বিজেপি সরকারের দুর্নীতি, অপশাসন এবং থ্রেট কালচার নিয়ে প্রতিবাদ জানানো হয়।

মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম যুব নেতা নবারুণ দেব অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি ভয়ংকর রূপ নিচ্ছে। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে অন্য দপ্তরগুলোতে দুর্নীতি এবং কেলেঙ্কারি চলছে। দুর্নীতির আখড়াগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো। তিনি আরও বলেন, বিজেপি সরকারের অপশাসন, দুর্নীতি এবং থ্রেট কালচারের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এদিকে, বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি বিরোধী নেতা পলাশ ভৌমিকও বলেন, বিজেপি শাসনকালে বিভিন্ন দপ্তরে দুর্নীতির ঘটনা প্রমাণিত হয়েছে। এই দুর্নীতি এবং থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করার জন্য আজকের মিছিল আয়োজিত হয়েছে।

রাজ্যের পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করে তিনি বলেন, আজকের এই প্রতিবাদ মূলত জনগণকে সচেতন করার জন্য, যাতে তারা বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top