News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিএনজি অফিস স্থানান্তরের উদ্যোগে গ্রাহকদের অসন্তোষ
Image

সিএনজি অফিস স্থানান্তরের উদ্যোগে গ্রাহকদের অসন্তোষ

আগরতলা, ১০ মার্চ : ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের সাউথ জোন ওএন্ডএম এবং কাস্টমার কেয়ার ইউনিট অফিস গত ৬-৭ বছর ধরে কবিরাজ টিলা, স্পোর্টস স্কুল রোডে গ্রাহকদের বিভিন্ন পরিষেবা প্রদান করে আসছিল। তবে আজ হঠাৎ করে অফিসটি কৃষ্ণনগর এলাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলে, বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে এসে বিক্ষোভ শুরু করেন।

তারা দাবি করেন, ‘এই অফিস এখান থেকে সরানো যাবে না। অফিসের স্টাফরা জানান, উপর থেকে অর্ডার এসেছে, তাই অফিস স্থানান্তরিত হচ্ছে। তবে গ্রাহকদের বিল পরিষেবা এখানে অব্যাহত থাকবে।

এদিকে, প্রায় ২০-২৫ হাজার গ্রাহক এই অফিস থেকে পরিষেবা পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অফিসটি সরিয়ে নেওয়ার কাজ বাধাগ্রস্ত করতে গ্রাহকরা অফিসের কর্মচারীদের একটি ঘরে তালাবন্ধ করে রাখেন। পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত, তবে কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কাজ করছে।

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top