News Flash

Image

শহরে ভয়ানক যান দুর্ঘটনায় মৃত্যু দুইজনের

আগরতলা, ৮ মার্চ: শহরে ভয়ানক যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের। গতকাল রাতে আগরতলা দক্ষিণ রামনগর পিসিসি ইট ভাট্টা সংলগ্ন বড় ড্রেনে গাড়ি উল্টে যায়। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে আগরতলা দক্ষিণ রামনগর পিসিসি ইট ভাট্টা সংলগ্ন এলাকায় একটি গাড়ি নর্দমায় পড়ে যায়। অনেক চেষ্টার পরও গাড়ি থেকে চালক মিঠুন চৌহান এবং সহ চালক রাজীব সূত্রধর উঠে আসতে পারেন নি। তাদের দুজনের বাড়ি দক্ষিণ রামনগর এলাকায়। এদিকে বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রতিবেশীরা। তাদের দীর্ঘ প্রচেষ্টার গাড়ি থেকে আহতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে সাথে দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top