News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বাধীনতা সংগ্রাম-সহ নানা ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন ভারতীয় নারীরা : ওম বিড়লা
Image

স্বাধীনতা সংগ্রাম-সহ নানা ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন ভারতীয় নারীরা : ওম বিড়লা

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারীদের প্রতি কুর্নিশ জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর কথায়, স্বাধীনতা সংগ্রাম-সহ নানা ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন ভারতীয় নারীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার সকালে সংসদ ভবন অ্যানেক্সিতে জাতীয় মহিলা কমিশনের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই প্রদর্শনীতে সংবিধান পরিষদের মহিলা সদস্যদের ছবি তুলে ধরা হয়েছে।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভারতকে সমৃদ্ধ করা, ভারতের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর, ভারতীয় নারীরা বিশাল অবদান রেখেছেন। এখন ভারতীয় সংসদের ১৫ জন মহিলাকে স্মরণ করার দিন, যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং সংবিধান প্রণয়নে ভূমিকা পালন করেছিলেন। এটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top