News Flash

  • Home
  • দিনের খবর
  • ভুতুড়ে ভোটার ইস্যুতে সরব কংগ্রেস, নির্বাচন কমিশনের দ্বারস্থ প্রতিনিধি দল
Image

ভুতুড়ে ভোটার ইস্যুতে সরব কংগ্রেস, নির্বাচন কমিশনের দ্বারস্থ প্রতিনিধি দল

কলকাতা, ৭ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে ফের অভিযোগ জানাল প্রদেশ কংগ্রেস। তাদের দাবি, শাসক দলের মদতে রাজ্যের বিভিন্ন জেলায় ভুতুড়ে ভোটারদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। শুক্রবার প্রদেশ কংগ্রেসের ৩ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি জমা দেন।

প্রতিনিধি দলের সদস্যরা কমিশনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান, যাতে আসন্ন নির্বাচনে ভুতুড়ে ভোটারদের মাধ্যমে কোনও অনিয়ম না ঘটে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি অভিযোগ করেন, “ভুতুড়ে ভোটারদের নিয়ে আমরা বহু আগে থেকেই কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শাসক দলও এখন এই ইস্যু তুলছে, কিন্তু দীর্ঘদিন ধরে তারা নিজেরাই এই ভোটারদের মদত দিয়ে আসছে।” প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রশান্ত দত্ত, বিপ্রদাস চক্রবর্তী প্রমুখ। কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top