News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশে ৫৪০ নবদম্পতিকে সরকারের আশীর্বাদ
Image

উত্তর প্রদেশে ৫৪০ নবদম্পতিকে সরকারের আশীর্বাদ

মির্জাপুর, ৭ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশ সরকারের ‘মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ প্রকল্প’-এর আওতায় কছওয়ার শ্রী গান্ধী বিদ্যালয় ইন্টার কলেজ-এর খেলার মাঠে এক বিশাল বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার। সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৫৪০ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর মধ্যে ৫৩৮টি হিন্দু বিবাহ সম্পন্ন হয় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে, এবং ২টি মুসলিম বিবাহ অনুষ্ঠিত হয় ইসলামি রীতি অনুযায়ী। হিন্দু রীতি অনুযায়ী পণ্ডিত ওমানন্দ পাণ্ডে ৫৩৮টি বিবাহ সম্পন্ন করান, অন্যদিকে, মৌলানা ফারুখ আনসারি ইসলামি নিয়ম মেনে ২টি মুসলিম বিবাহ করান। বিশাল মাঠটি পুরোপুরি তাঁবু দিয়ে ঢাকা হয় এবং মির্জাপুরের বিভিন্ন ব্লকের জন্য পৃথক প্যান্ডেল তৈরি করা হয়। প্রতিটি প্যান্ডেলে ৪টি করে বর-কনেকে বসানো হয়। সেখানে হবনকুণ্ড, পুজোর সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ রাখা হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত নবদম্পতিদের মুখে আনন্দের ছাপ স্পষ্ট ছিল। অনেকের মতে, ‘মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ প্রকল্প’ তাঁদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে, যার ফলে বিনা আর্থিক বোঝায় তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজ্ঝাও বিধায়ক সুচিশ্মিতা মৌর্য, মির্জাপুর শহর বিধায়ক রত্নাকর মিশ্র, মধিহান বিধায়ক রামাশঙ্কর পাটেল, মির্জাপুর পৌরসভার সভাপতি শ্যাম সুন্দর কেশরী, কছওয়া নগর পঞ্চায়েতের সভাপতি মিতালি জায়সওয়াল, জেলা মুখ্য উন্নয়ন আধিকারিক বিশাল কুমার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

এই প্রকল্পের আওতায় প্রত্যেক নববধূকে ৩৫,০০০ টাকা নগদ অর্থ তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। পাশাপাশি, সমাজ কল্যাণ দফতর থেকে নববধূদের জন্য বিভিন্ন উপহার প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে : বধূদের জন্য ৫.৫০ মিটার জরির কাজ করা শাড়ি, ব্লাউজ, পেটিকোট ও ওড়না, ৩০ গ্রাম রুপোর নুপুর, ছেলেদের জন্য প্যান্ট-শার্টের কাপড়, পাগড়ি ও গামছা। এছাড়াও প্রত্যেক নবদম্পতিকে দেওয়া হয় স্টিল ডিনার সেট, স্টিল প্রেসার কুকার, ট্রলি ব্যাগ, ভ্যানিটি কিট, গ্যাস ওভেন, ঘড়ি। রাজ্য সরকারের এই উদ্যোগে সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে চরম উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top