News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাপানের সংস্থার সাথে টিটিএএডিসি মৌ স্বাক্ষর : প্রদ্যোত
Image

জাপানের সংস্থার সাথে টিটিএএডিসি মৌ স্বাক্ষর : প্রদ্যোত

আগরতলা, ৭ মার্চ: জনজাতি নাসিং পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আজ জাপানের একটি সংস্থার সাথে টিটিএএডিসি মৌ স্বাক্ষর করেছে। তাতে প্রশিক্ষণপ্রাপ্ত নাসিং পড়ুয়ারা জাপানের চাকরি পেতে পারেন। মূলত, রাজ্যের বেকারত্বের সমস্যা সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমে তথা এমডিসি প্রদ্যোগ কিশোর দেববর্মণ।

এদিন তিনি বলেন, আগ্রহী রাজ্যের জাতি জনজাতি যুবক-যুবতীরা নার্সিং পড়াশোনা করতে চায় এবং পাশাপাশি যারা জাপানিস ভাষা শিখতে চাই তাদের জন্য এডিসি প্রসাশন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজ জাপানের একটি সংস্থার সাথে টিটিএএডিসি মৌ স্বাক্ষর করেছে। তাতে এডিসি সরকারের সঙ্গে জাপানিস ভাষা এবং নার্সিং-র উপর প্রশিক্ষণপ্রাপ্তরা জাপানের চাকরি পাওয়ার সুযোগ পেতে পারেন। যার বেতন মাসে দু লাখ টাকা পর্যন্ত হতে পারে।

এদিন তিনি বলেন, বর্তমানে বেকারত্ব গোটা দেশ জুড়ে জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে কথা মাথায় রেখে মোটা অংকের অর্থ উপার্জন করতে হলে জাপানে পাড়ি দোওয়ার সুযোগকে কাজে লাগাতে হবে, বলে দাবি করেন তিনি। সাথে তিনি যোগ করেন, এই চাকুরীর ক্ষেত্রে জাপানিজ ভাষা জানা বাধ্যতামূলক।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top