News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিএমসি দূর্নীতিকান্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজপথে বিক্ষোভ বামপন্থী যুব সংগঠনের
Image

টিএমসি দূর্নীতিকান্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজপথে বিক্ষোভ বামপন্থী যুব সংগঠনের

আগরতলা, ৭ মার্চ : টিএমসি দূর্নীতি কান্ডের তদন্তে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এমনটাই অভিযোগ তুলে রাস্তায় নেমেছে এসএফআই ও টিএসইউ বাম যুব সংগঠন। সংগঠনের দাবি, অনতিবিলম্বে অর্থ কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত করা হোক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস.এফ.আই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন,ত্রিপুরায় শিক্ষা ক্ষেত্রে বড়সড় দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে মেডিক্যাল কলেজের এক শিক্ষিকা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই কলেজে অকৃতকার্য হওয়ায় ছাত্র ছাত্রীদের অর্থের বিনিময়ে পাস করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। তাই বাম যুব সংগঠনের তরফ থেকে সুষ্ঠ তদন্ত দাবিতে মেডিকেল কলেজের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছিল।

এদিন তিনি আরো বলেন, এতবড়ো ঘটনার পর ও মেডিকেল কলেজের অধিকর্তা তরফ থেকে কোনো কমিটি গঠন করে তদন্ত করা হয় নি। আশ্চর্য্যের বিষয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা এবিষয়ে মুখ খুলতে চাইছেন না। আসলে টিএমসি দূর্নীতি কান্ডে মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাতে চাইছেন এবং তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এরই প্রতিবাদে আজ বামপন্থী যুব সংগঠন রাস্তায় বিক্ষোভে সামিল হয়েছে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top