News Flash

  • Home
  • দিনের খবর
  • জন ঔষধি প্রকল্প ‘আচ্ছি ভি, সস্তি ভি’ মন্ত্রে স্বাস্থ্যসেবাকে বদলে দিয়েছে : নাড্ডা
Image

জন ঔষধি প্রকল্প ‘আচ্ছি ভি, সস্তি ভি’ মন্ত্রে স্বাস্থ্যসেবাকে বদলে দিয়েছে : নাড্ডা

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর মতে, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্প ‘আচ্ছি ভি, সস্তি ভি’ মন্ত্রে স্বাস্থ্যসেবাকে বদলে দিয়েছে। শুক্রবার, ৭ মার্চ জন ঔষধি দিবস। এই প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানোর উদ্দেশে দিনটি পালন করা হয়। সঠিক গুণমানের জেনেরিক ওষুধ ন্যায্য মূল্যে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা চালু হয় ২০০৮ সালের নভেম্বর মাসে।

এই উপলক্ষ্যে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা ‘আচ্ছি ভি, সস্তি ভি’ মন্ত্রের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে রূপান্তরিত করেছে, সকলের জন্য উচ্চমানের, সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করেছে। এর ফলে ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। নাড্ডা আরও বলেন, ভারতের বাইরেও বিস্তৃত হয়ে, মরিশাসে প্রথম জন ঔষধি কেন্দ্র চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরা ২০২৭ সালের মধ্যে ২৫,০০০ জন ঔষধি কেন্দ্র খোলার লক্ষ্য নির্ধারণ করেছি। সবাইকে জন ঔষধি কেন্দ্রের যাওয়ার অনুরোধ করেছেন নাড্ডা।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top