News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ধ্রপ্রদেশের এলুরুতে বাস ও লরির সংঘর্ষে মৃত ৩, আহত ২০ জন
Image

অন্ধ্রপ্রদেশের এলুরুতে বাস ও লরির সংঘর্ষে মৃত ৩, আহত ২০ জন

এলুরু, ৬ মার্চ (হি.স.): অন্ধ্রপ্রদেশের এলুরুতে বাস ও লরির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি হায়দরাবাদ থেকে কাকিনাড়া যাচ্ছিল। এলুরু গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে এলুরুর চোদিমেল্লা গ্রামের কাছে একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

সংঘর্ষ এতটাই জোরালো ছিল বাসটি তুবড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসের ৩ যাত্রীর, এছাড়াও কমপক্ষে ২০ জন কমবেশি আহত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—————

Releated Posts

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026

শ্রীশৈলমের বিশ্রামাগারে পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

অমরাবতী, ২৫ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের তীর্থশহর শ্রীশৈলমে একটি বিশ্রামাগারের ঘর থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top