News Flash

  • Home
  • ত্রিপুরা
  • (Update) মঙ্গলবার উনকোটি জেলায় ৩৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Image

(Update) মঙ্গলবার উনকোটি জেলায় ৩৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ মার্চ: ৪ মার্চ উনকোটি জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই পর্যায়ে মোট ৩৪টি প্রকল্পে গোটা অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে।

এসকল উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে অন্যতম রয়েছে – উনকোটি জেলাশাসক অফিসের নতুন ভবন, মহকুমা শাসক কার্যালয়, জেলা পরিবহন অফিস, ভেটেরিনারি জেলা হাসপাতাল, একটি নতুন ডি-অ্যাডিকশন জেলা হাসপাতাল, সমাজকল্যাণ দপ্তরের ডিআইএসই অফিস, সিডিপিও অফিস, একটি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, তিনটি তহশিল ভবন, একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র, তিনটি স্কুল ভবন এবং প্রত্যন্ত এলাকায় সরবরাহের জন্য দুটি পানীয়জল প্রকল্প। এছাড়াও, স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে একটি বাজার শেডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

এদিন মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে চণ্ডিপুর ব্লক প্রাঙ্গনে। যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পরিবহন দপ্তরের সচিব চন্দ্র কুমার জমাতিয়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্য আধিকারিকগণ।

রাজ্যের সকল অংশের নাগরিকদের কল্যাণ সুনিশ্চিত করার জন্য পরিকাঠামো, জনস্বাস্থ্য, শিক্ষা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলির উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা সরকার। আর এসকল জনমুখী উদ্যোগ রাজ্যের অগ্রগতিকে আরও জোরদার করবে এবং বিকাশের গতি আরও ত্বরান্বিত হবে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top