News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ আদায়ের ঘটনাটি সত্যি হলে আইনানুযায়ী শাস্তি দেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Image

মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ আদায়ের ঘটনাটি সত্যি হলে আইনানুযায়ী শাস্তি দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ আদায়ের বিষয়টি ভালো চোখে দেখা হয়নি। বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ। যদি সত্যি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে, তাহলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই ছাড় দেওয়া হবে না। বিষয়টি যথাযথ তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

উল্লেখ্য ত্রিপুরা মেডিকেল কলেজের অধ্যাপক এর বিরুদ্ধে প্রায় এক কোটি টাকার মতো অর্থ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মেডিকেল কলেজের সাপ্লিমেন্টারি পরীক্ষার নাম করে আদায়ের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলে আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top