News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই বছরের ব্যবধানে পর পর দু’বার কৃষিতে সফলতা অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত কৃষক পিন্টু শর্মা
Image

দুই বছরের ব্যবধানে পর পর দু’বার কৃষিতে সফলতা অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত কৃষক পিন্টু শর্মা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ মার্চ:
একবার নয়, পর পর দু’বার কৃষিতে জাতীয় পুরস্কার লাভ করেন কমলপুর নগর পঞ্চায়েতের বাসিন্দা সফল কৃষক পিন্টু শর্মা। দুই বছরের ব্যবধানে পর পর দু’বার কৃষিতে সফলতা অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত হন কৃষক পিন্টু শর্মা। সফল কৃষক পিন্টু শর্মা ২০২৪ সালে মিলেনিয়াম ফার্মার অব ইন্ডিয়া পুরস্কার লাভ করেন। কৃষক পিন্টু শর্মার কৃষি কাজে একাগ্রতা মহকুমার বহু কৃষক কৃষিতে উৎসাহিত হয়েছেন।

কৃষক পিন্টু শর্মার বিভিন্ন ফসল যেমন, বর্ষা মৌসুমের তরমুজ, শীতকালীন বাধাকপি, ফুলকপি, সবুজ আলু, কুমড়া, টমেটো ইত্যাদি কমলপুরে সমাদৃত। এবছর অর্থাৎ ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি কর্নাটকের হেসারঘাটায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হারটিকালচার রিসার্চ সেন্টার থেকে উদ্যান কৃষিতে দেশের মধ্যে সেরা কৃষক হিসাবে পুরস্কারে ভূষিত হন কমলপুরের গর্ব কৃষক পিন্টু শর্মা। উদ্যোগতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হার্টিকালচার রিসার্চ। সারা দেশ থেকে মোট ৫ জন কৃষককে ওই পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে কৃষক পিন্টু শর্মা একজন। পুরস্কার লাভ করে সফল কৃষক পিন্টু শর্মা বলেন, তিনি দীর্ঘদিন ধরে কৃষি কাজে যুক্ত।

মূলত ২০০৮ সালে কে ভি কে ধলাই এর সহযোগিতায় আধুনিক কৃষি ব্যবস্থাতে অনুপ্রানিত হয়ে চাষাবাদ শুরু করেন। বিজ্ঞান পদ্ধতিতে চাষ করা স্বভাবসিদ্ধ হয়ে উঠে।পরবর্তীতে কে ভি কে ধলাই এবং দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরের সহযোগিতায় ভারত বর্ষের বিভিন্ন রাজ্যে যান। সেখান থেকে কৃষি বিষয়ক প্রশিক্ষন নিয়ে চাষাবাদ শুরু করেন। তাতেই সফলতা লাভ করেন ।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top