News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শক্তি মাতা সংঘের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

শক্তি মাতা সংঘের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
শক্তি মাতা সংঘের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার। প্রত্যেক বছরের মত এই বছরও বাইদ্যাদীঘি শক্তি মাতা সংঘের উদ্যোগে শিব চতুর্দশী ব্রত পালন করা হয়। শিব চতুর্দশীর দিন এলাকার সমস্ত ধর্মপ্রাণ মানুষেরা মহাদেবের পূজা করতে শক্তি মাতা সংঘে মিলিত হয়েছিলেন। এলাকার গরিব দুঃস্থ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে শিব চতুর্দশী উপলক্ষ্যে শক্তিমাতা সংঘে রবিবার মেঘা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

এই মেঘা স্বাস্থ্য শিবিরে ত্রিপুরা রাজ্যের বেসরকারি হাসপাতালের দক্ষ চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা প্রদান করেন সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ এবং বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। শক্তি মাতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দেবনাথ সংবাদমাধ্যমকে আরো জানান তারা পূজার্চণার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে সারা বছরই ব্রতী থাকেন রক্তদান শিবির থেকে শুরু করে বন্যায় কবলিত দুস্থ মানুষদের সাহায্য করা তাদের নিত্যনৈমিত্তিক কাজের মধ্যে পড়ে।

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top