News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা গ্যাস কোম্পানি লিমিটেডের খোয়াইস্থিত সিএনজি স্টেশন থেকে গ্যাস প্রদান বন্ধ, দুর্ভোগ চরমে
Image

ত্রিপুরা গ্যাস কোম্পানি লিমিটেডের খোয়াইস্থিত সিএনজি স্টেশন থেকে গ্যাস প্রদান বন্ধ, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ মার্চ:
ত্রিপুরা গ্যাস কোম্পানি লিমিটেডের খোয়াইস্থিত সিএনজি স্টেশন থেকে গ্যাস প্রদান বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত যানচালক । জানা গেছে মেশিন বিকল থাকার কারণেই এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

খোয়াই কমলপুর কৈলাসহর ধর্মনগরের একমাত্র ভরসা ত্রিপুরা গ্যাস কোম্পানি লিমিটেডের খোয়াই এর সিএনজি স্টেশন। এই সিএনজি স্টেশনের মাধ্যমে সিএনজি চালিত গাড়ি গুলি সিএনজি নিয়ে থাকেন। এর মধ্যে গত ২৮ তারিখ থেকে মেশিন বিকল হওয়াতে গ্যাস প্রদান করছে না খোয়াই সিএনজি স্টেশন। ফলে একদিকে যেমন যান চালকরা দুর্ভোগে পড়েছেন তেমনি সিএনজি পরিচালিত গাড়িগুলো রাস্তায় চলাচল কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সেন্ট্রাল বোর্ড এবং ত্রিপুরা বোর্ডের পরীক্ষার্থীরা।

এই বিষয়টি নিয়ে খোয়াই সিএনজি স্টেশনের ইনচার্জ সঞ্জয় কুমার দাস কে স্টেশনে না পেয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান খুব দ্রুত মেশিনের মেরামত করে পুনরায় সিএনজি প্রদান করা হবে। তবে সিএনজি চালিত গাড়ির চালকরা জানায় খোয়াই স্টেশনের মেশিন সবসময়ই সমস্যা থাকে । তাই বৃহৎ অংশের কথা চিন্তা করে দ্রুত সমস্যা সমাধানের আবেদন জানানো হয় ।।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top