News Flash

Image

আদালতে আত্মসমর্পণ দক্ষিণের তিন বাম নেতার

আগরতলা, ১ মার্চ: সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করেছেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। প্রসঙ্গত, ২০১৫ সালে বিলোনিয়া আদালতের বিচারক রুহিদাস পালকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ ছিল। সুপ্রিম কোর্টে ওই মামলার আগামী শুনানি ১৮ মার্চ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি আইনজীবী কিশোর মজুমদার। জানিয়েছেন, বিলোনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারিরীক নিগ্ৰহের ঘটনায় অভিযুক্ত তিন বামপন্থী নেতা অবশেষে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করেছেন। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর বাম ট্রেড ইউনিয়ন বন্ধের ডাক দিয়েছিল। ওই বনধের নামে বামপন্থী তিন নেতা বাবুল দেবনাথ, তাপস দত্ত ও ত্রিলোক সিনহা সহ আরো অন্যান্যরা আদালতে ঢুকে হুজুতি সহ শারীরিক নিগ্ৰহ করে বিচারক রুহি দাস পালকে এমনই অভিযোগে উঠেছিল। সে সময় তৎকালীন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ পাল স্বত:প্রণোদিত মামলা গ্রহণ করে। যার মামলা নম্বর ছিল বিলোনিয়া থানায় -১১৩/১৫।

তিনি আরও জানিয়েছেন, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্তি পেয়েছিল তারা। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিভাগীয় সিট্যু সভাপতি ত্রিলোক সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ।

Releated Posts

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের এই পূজা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার…

ByByReshmi Debnath Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top