News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহিরাজ্যে ডিসটেন্সে বিএড কোর্স করানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ এক সংস্থার বিরুদ্ধে
Image

বহিরাজ্যে ডিসটেন্সে বিএড কোর্স করানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ এক সংস্থার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি:
চিট ফান্ডের মত গজিয়ে ওঠা বিদ্যা ব্যবসার ফাঁদে প্রতারিত হচ্ছেন রাজ্যের ছাত্র-ছাত্রী। এবার এমনি একটি অভিযোগ উঠে এসেছে আগরতলায় এমবিবি ক্লাব সংলগ্ন এসার এডুকেশনের বিরুদ্ধে।

অভিযোগে জানা গেছে বিএড – এ ভর্তির নামে গরীব অংশের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন এই সংস্থা। এই ধরনের অভিযোগ রাজ্যের বেশ কয়েকটি স্থান থেকে প্রায় শোনা যাচ্ছে। এবার আগরতলা এমবিবি ক্লাব সংলগ্ন এসার এডুকেশন নামের একটি সংস্থার বিরুদ্ধে এমনি অভিযোগ তুলেছেন রাজ্যের একাংশ ছাত্র-ছাত্রী।

তারা অভিযোগ তুলে বলেন, বছর খানেক আগে বিএড কোর্স করার জন্য, তারা যথারীতি বিভিন্ন ফি বাবদ প্রায় ৩৫ হাজার টাকা করে প্রদান করেন। সংস্থার তরফ থেকে বলা হয়েছিল ডিস্টেন্স এর মাধ্যমে কলকাতায় তাদের বিএড -এ ভর্তি করানো হবে। কিন্তু বছর অতিক্রান্ত হওয়া সত্বেও বি.এড এ ভর্তি তো দূরের কথা উল্টো ছাত্র-ছাত্রীদের টাকা দিচ্ছেনা এসার সংস্থা।

তাই শুক্রবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই অভিযোগ জানানোর পাশাপাশি এই সংস্থার শাটার বন্ধ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানানো হয়।

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top