News Flash

  • Home
  • বাণিজ্য
  • বিরাট ধস শেয়ার বাজারে সূচকে, সেনসেক্স ও নিফটিতে বড় পতন
Image

বিরাট ধস শেয়ার বাজারে সূচকে, সেনসেক্স ও নিফটিতে বড় পতন

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.):

ভারতের শেয়ার বাজারে ‘সেল অফ’-এর চাপ প্রবল হয়ে উঠল সপ্তাহের শেষ ট্রেডিং দিনে। শুক্রবার সকালেই বিরাট ধস নামল সূচকে। সকালে বাজার খুলতেই সেনসেক্স এবং নিফটি সূচকে বড় পতন আসে।

এদিন আবারও নতুন করে ট্রাম্পের কর হুমকির জেরে ধস নামে শেয়ার বাজারে। আর একইসঙ্গে ডিসেম্বর মাসের মূল জিডিপির তথ্য প্রকাশের দিন সামনেই আর তাই এই আবহে বাজারে বিনিয়োগকারীদের মনোভাব বদলে যায়। প্রায় ১.৫ শতাংশের কাছাকাছি পতন আসে সেনসেক্স এবং নিফটি সূচকে। আর অন্যদিকে বিএসই মিডক্যাপ এবং বিএসই স্মলক্যাপ সূচকেও ২ শতাংশ পতন আসে।

সকাল ১০টার সময় সেনসেক্স এক ধাক্কায় ১০০৯ পয়েন্ট পরে যায়, অর্থাৎ ১.৩৫ শতাংশ ধস নামে শেয়ার বাজারে। সূচক নেমে আসে ৭৩,৬০২.৭০ পয়েন্টে আর নিফটি ৫০ সূচক পড়ে যায় ৩১২.২৫ পয়েন্টে অর্থাৎ ১.৩৯ শতাংশ ধস নামে বাজারে। আর নিফটির সমস্ত স্টকের মধ্যে আজকের বাজারে ২৬৫২টি স্টকের দাম কমে এবং মাত্র ৫১৯টি স্টকে সবুজ সঙ্কেত দেখা যায়।

নিফটি ৫০ সূচকের স্টকগুলির মধ্যে ইনফোসিস, উইপ্রো, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টেক মহিন্দ্রার শেয়ারে সবথেকে বেশি পতন আসে। আর একইসঙ্গে গ্রাসিম, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, শ্রীরাম ফিনান্স, কোল ইন্ডিয়ার শেয়ারে সবথেকে বেশি মুনাফা আসে এদিনের বাজারে।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top