News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আলোচনা ছাড়া নিগমের উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক: মানিক সরকার
Image

আলোচনা ছাড়া নিগমের উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক: মানিক সরকার

আগরতলা, ২৭ ফেব্রুয়ারী : বিজেপি জোট সরকারের বুলডোজারের হানায় বিধ্বস্ত হয়েছে লেইক চৌমুহনী বাজার। ব্যবসায়ীদের সাথে আলোচনা ছাড়া নিগমের উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক। আজ লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে গিয়ে এমনটাই দাবি করলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লেইক চৌমুহনী বাজারে যাদের উচ্ছেদ করা হয়েছে তারা সকলেই গরিব নিম্নবিত্ত পরিবারের সদস্য। তাঁরা দিনমজুরি করে সংসার প্রতিপালন করেন। তাঁদের বাজার থেকে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা সম্পূর্ণ অমানবিক বলে দাবি করেন তিনি।

তাঁর কথায়, সরকারের কেনো উন্নয়ন মূলক পরিকল্পনা থাকলেও পুর্নবাসনের কোনো ব্যবস্থা না করে এভাবে বুলডোজার চালিয়ে দোকানপাট গুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। সরকার এবং পুর নিগমের উচিত ছিল আগে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা। কিন্তু আগরতলা পুর নিগমের কোনরকম আলোচনা ছাড়া এভাবে উচ্ছেদ করাটা সম্পূর্ণ অমানবিক। আসলে বিজেপি সরকার অমানবিক সরকার। তাঁদের মানবিকতা লেশ মাত্র নেই বলে কটাক্ষ করেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top